ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:২১:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ল 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ।

এদিন করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়ছে। ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৭ জনে।

গতকাল শনিবার (১৯ মার্চ) ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশে নতুন করে কারও মৃত্যু হয়নি।

রোববার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৬৮টি। নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৮২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।